Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ওই শিক্ষকের শাস্তি চেয়ে স্থানীয়দের বিক্ষোভ মিছিলের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৩:২৫ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে আল-কারীম দারুর উলুম আজাদী মাদ্রাসার ১১ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ওয়ালিউল্লাহ পাবনার চাটমোহরের ধানবিলা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ছাত্রের পরিবার ও স্থানীয়রা জানায়, ওই শিশু শিক্ষার্থীকে নানা কাজের অজুহাতে আল কারীম দারুল উলুম আজাদী মাদ্রাসার শিক্ষক ওয়ালিউল্লাহ গভীর রাতে তার কক্ষে নিয়ে যেতেন। সেখানে একাধিকবার ডেকে নিয়ে নানা যৌন নিপীড়নমূলক কাজে বাধ্য করেন। পরে গত ২৪ জুলাই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেন শিক্ষক ওয়ালিউল্লাহ।

ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি অন্য সহপাঠীদের জানালে ঘটনাটি প্রকাশ পায়। পরে একটি প্রভাবশালী মহল শিক্ষার্থীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে টাকার বিনিময়ে স্ট্যাম্পে স্বাক্ষর করায় বলে অভিযোগ ওঠে। এরপর স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তি চেয়ে মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করে। সবশেষ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে অভিযুক্ত যৌন নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে প্রেরণ করা হবে।”

   

About

Popular Links

x