Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ প্রায় ৪১% বেড়েছে।

বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকের সুইস ব্যাংকে রাখা অর্থের পরিমাণ ৪১% বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁ বা প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা, যা এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ।

বৃহস্পতিবার (১৮ জুন) সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুধু ২০২৫ সালেই বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় ৪১.৫%। অর্থমূল্যে যা ৩ হাজার ৬শ কোটি টাকারও বেশি।

২০২৪ সালে এই আমানতের পরিমাণ ছিল ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ, যা টাকার হিসাবে ৮ হাজার ৮৪৩ কোটির বেশি। ফলে এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। গত ১০ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ জমা ছিল এ সময়ে।

এর আগে, ২০২১ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁতে। তবে পরবর্তী দুই বছরে এতে বড় ধরনের পতন দেখা যায় এবং ২০২৩ সালে তা নেমে আসে মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁতে।

   

About

Popular Links

x