Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিটিভি

অর্থ বিভাগের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, সেখানে বাংলা সিনেমার গান ও বিজ্ঞাপন চলছে

আপডেট : ৩১ মে ২০২৫, ০৮:৫০ পিএম

আগামী ২ জুন বর্তমান অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বেতার ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এই বাজেট ঘোষণা করবেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের আগে ধারণ করা বাজেট বক্তব্য ওই দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হবে। এরই অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে প্রচার করা হচ্ছে বিটিভি।

নতুন অর্থবছরের বাজেট বক্তৃতা সম্প্রচার উপলক্ষে পরীক্ষামূলকভাবে এটি করা হচ্ছে বলে স্ক্রল দেওয়া হয়েছে অর্থ বিভাগের ওয়েবসাইটে।

শনিবার (৩১ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে অর্থ বিভাগের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, সেখানে বাংলা সিনেমার গান ও বিজ্ঞাপন চলছে।

বৃহস্পতিবারের তথ্য বিবরণী অনুযায়ী, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা সম্প্রচার করতে বলা হয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বাজেটের বই দেওয়া হবে এবার সচিবালয়ে অবস্থিত তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে।

অর্থ উপদেষ্টা বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলন করবেন ৩ জুন মঙ্গলবার বেলা ৩টায়, যা অনুষ্ঠিত হবে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে।

   

About

Popular Links

x