Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম

বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। 

চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। 

মাহদী আমিন বলেন, ‘‌‘‌বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটর করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।’' 

উপদেষ্টা আরো বলেন, ‘‌‌‌‌‘দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার নির্দেশনা অনুযায়ী।” 

এর আগে শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

   

About

Popular Links

x