জনপ্রিয় দক্ষিণি অভিনেতা ও কৌতুকশিল্পী মাধান বব আর নেই। শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকার নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
রবিবার (৩ আগস্ট) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
মাধান বব মূলত তামিল চলচ্চিত্রে একজন কৌতুক অভিনেতা। তিনি বিখ্যাত ছিলেন তার প্রাণবন্ত অভিনয়ের জন্য। তার আসল নাম ছিল এস কৃষ্ণমূর্তি। পরিবারে তিনি ছিলেন অষ্টম সন্তান।
চার দশকের কর্মজীবনে তামিল, মালয়ালম, তেলেগু ও হিন্দি-সব মিলিয়ে ২০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন মাধান বব। বহু বছর ধরে তামিল ছবির জগতে সক্রিয় থাকা এই শিল্পী কমল হাসান, রজনীকান্ত, অজিত, সুরিয়া, বিজয়সহ একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে অভিনয় করেছেন।
অভিনয়ে আসার আগে মাধান বব ছিলেন একজন সংগীতশিল্পী। কর্মজীবনের শুরুতে ওষুধ কোম্পানিতে প্রতিনিধি হিসেবে কাজ করেন, পরে বিক্রয় কর্মকর্তার চাকরি।



