একজন পুরুষের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, প্রতিদিনের ছোট ছোট যত্নশীল আচরণ, বলে মনে করেন হলিউড তারকা জেনিফার লোপেজ।
গত ১৬ জুলাই ইতালির সিসিলিতে এক বিশেষ অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে এসব কথা বলতে দেখা যায় এ গুণী অভিনেত্রীকে।
এসময় পারফর্ম করার পাশাপাশি তার ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন এই গায়িকা ও অভিনেত্রী।
উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব নারীর নিজেদের উপার্জন রয়েছে, তাই কোনো কিছু কিনে দেওয়ার জন্য তাদের অন্য কারও ওপর নির্ভর করার প্রয়োজন নেই। যদিও সঙ্গী যদি ভালোবেসে কিছু উপহার দিতে চান, সেটি অবশ্যই ভালো।
কিন্তু একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে কী, এমন প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেন তিনি।
তার মতে, একজন পুরুষের ঘড়ি নয়, গাড়ি নয়, ব্যক্তিগত বিমান নয়। সত্যিকারের আকর্ষণীয় লাগে তখন, যখন একজন পুরুষকে সকালে নিজের বিছানা গুছিয়ে রাখতে দেখা যায়, রাতে আমি ক্লান্ত থাকলে আমার জন্য বাসন ধুয়ে দেয়।
লোপেজ বলেন, “এটাই আমার কাছে আকর্ষণীয়। কারণ, নারীরাই তো প্রায় সব কাজ করে থাকি।”
ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় আলোচনায় থাকা জেনিফার লোপেজ চারবার বিয়ের পিঁড়িতে বসেছেন। সবশেষ ২০২২ সালে তার পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেকের সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করেন লোপেজ। ২০২২ সালে তারা বিয়ে করলেও ২০২৫ সালে তাদের বিচ্ছেদ আইনিভাবে চূড়ান্ত হয়।



