Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

কনসার্টের লভ্যাংশ যাবে ফিলিস্তিনি তহবিলে, ইউরোপের তিন শহরে গাইবেন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে কণ্ঠ তুলে এড শিরানের বিশ্বসেরা ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়ার পর দ্বিগুণ শক্তিতে ঘুরে দাঁড়িয়েছেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইউরোপজুড়ে এক বিশেষ কনসার্ট সিরিজের ঘোষণা দিয়েছেন তিনি, যার শিরোনাম দেওয়া হয়েছে ‘ফ্রি প্যালেস্টাইন’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ফটোকার্ড শেয়ার করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীদের কাছে এই বিশেষ সফরের খবর নিশ্চিত করেন ম্যাকলমোর।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ‘ম্যাকলমোর অ্যান্ড ফ্রেন্ডস- ফ্রি প্যালেস্টাইন ট্যুর’ শিরোনামের এই কনসার্টগুলো আগামী ২৬ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিন, ২৯ অক্টোবর ফ্রান্সের প্যারিস এবং ৩০ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হবে। এই আয়োজন থেকে অর্জিত সমুদয় লভ্যাংশ ফিলিস্তিনিদের অধিকার রক্ষা ও সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থায় দান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, ব্রিটিশ সংগীত তারকা এড শিরানের সফরসঙ্গী হিসেবে মঞ্চে পারফর্ম করার সময় গাজায় চলমান সংঘাতকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ম্যাকলমোর। এর জের ধরে আয়োজকরা তাঁকে মূল সফর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠে। পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে এড শিরান জানান, “র‍্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি কনসার্ট আয়োজকদের, আমার ব্যক্তিগত নয়।”

আয়োজকদের এহেন নিষেধাজ্ঞায় ক্ষান্ত না হয়ে স্বাধীনভাবে ইউরোপ সফরে ফিলিস্তিনের পক্ষে গান গাওয়ার সিদ্ধান্ত নিয়ে মার্কিন এই শিল্পী ফিলিস্তিন সংহতি আন্দোলনের নতুন প্রতীক হয়ে উঠেছেন।

   

About

Popular Links

x