Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘স্বাধীনতা কনসার্টের’ তারিখ পরিবর্তন

ঢাকাসহ ৪টি বড় শহরে একযোগে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে “স্বাধীনতা কনসার্টের” তারিখ পরিবর্তন করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান “সবার আগে বাংলাদেশ ফাইন্ডেশন” ঢাকাসহ ৪টি বড় শহরে একযোগে আয়োজন করছে এই কনসার্টটি।

সোমবার (৭ এপ্রিল) সংগঠনটির সভাপতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পূর্বনির্ধারিত কনসার্টটি এক দিন পিছিয়ে শনিবার (১২ এপ্রিল) করার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে শহিদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজ বিশ্বব্যাপী ‘‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের আপামর জনগণকে সোচ্চার হওয়ার অনুরোধ জানায় ফাউন্ডেশনটি।

উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস সর্বজনীনভাবে উদ্‌যাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ‘‘স্বাধীনতা কনসার্ট’’ আয়োজন করে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। ১১ এপ্রিল ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর পাশাপাশি বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় পৃথক ভেন্যুতে এই কনসার্ট হওয়ার কথা ছিল।

   

About

Popular Links

x