Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চলচ্চিত্রে আসার ইচ্ছে নেই আমির কন্যা ইরা খানের

ইতোমধ্যেই থিয়েটারে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে ইরা খানের

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১২:০১ পিএম

বলিউডের অনেক তারকার সন্তানরাই তাদের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে নাম লেখাতে চান। তবে আমির খানের মেয়ে ইরা খান এক্ষেত্রে ভিন্ন পথে হাঁটতে ইচ্ছুক। বাবা বলিউডের কিংবদন্তি হলেও মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের মেয়ের সিনেমায় আসার কোনো ইচ্ছে নেই।

এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে একজন ইরা খানের কাছে বলিউডে যোগ দেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন। জবাবে আমির কন্যার পরিষ্কার উত্তর- আমি সিনেমায় যোগ দিতে চাই না।

এ সময় মানসিক স্বাস্থ্য সমস্যা, ভবিষ্যত পরিকল্পনা এবং আরও অনেক কিছুর সঙ্গে সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন তিনি। 

তবে অভিনয়ের ব্যাপারে আগ্রহী না হলেও ক্যামেরার পেছনে পরিচালক কাজ করতে ইরা খান আগ্রহী বলে মনে করেন অনেকেই। অন্তত তার পূর্বের কাজ সেই পক্ষেই কথা বলে।  ইতোমধ্যেই থিয়েটারে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে ইরা খানের। তিনি “মিডিয়া” নামে একটি নাটক পরিচালনা করেছিলেন, যেখানে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।

আমিরের মেয়ে অভিনয়ে আসতে না চাইলেও ৫৬ বছরের এ অভিনেতার ছেলে জুনেইদ খান বি টাউনে পা রাখতে প্রস্তুত। “মহারাজা” চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার কথা রয়েছে। বর্তমানে এ সিনেমার শুটিং চলছে। এতে শালিনী পাণ্ডে, শর্বরী ওয়াঘ এবং জয়দীপ আহলাওয়াতকেও দেখা যাবে।

   

About

Popular Links

x