Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিলো নগরবাউল-মাইলস

নগর বাউলের জেমস এবং মাইলসের হামিন আহমেদ ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন

আপডেট : ২৬ মে ২০২২, ০২:২২ পিএম

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের চার কর্মকর্তার বিরুদ্ধে অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগ এনে কপিরাইট আইনে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছে ব্যান্ড দল ‘নগর বাউল’ ও ‘মাইলস’। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস পাল।

বৃহস্পতিবার (২৬ মে) নগর বাউলের জেমস এবং মাইলসের হামিন আহমেদ ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন।

এই মামলার আসামিরা হলেন- বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনিক ধর।

মাইলসের মানাম আহমেদ শুনানির সময় আদালতকে বলেন, “মামলাটি ভুল বোঝাবুঝি থেকে করা হয়েছিল। আমরা এখন আর মামলাটি পরিচালনা করতে চাচ্ছি না।”

আসামিপক্ষের আইনজীবী মো. মতিউর রহমান বলেন, “বাদীরা স্বেচ্ছায় মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।”

গত বছরের ১০ নভেম্বর বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট আইনে দুটি মামলা করেন নগর বাউলের জেমস এবং মাইলসের হামিন আহমেদ। মামলার নথিতে উল্লেখ করা হয়, জেমসের বেশ কিছু গান বাংলালিংক কলার টিউন ও ওয়েলকাম টিউন হিসেবে এবং বিজ্ঞাপনে ব্যবহার করছে, যা কপিরাইট আইনের লঙ্ঘন।

   

About

Popular Links

x