সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে দুই অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও পরীমণির পোস্টযুদ্ধ। শুরুটা হয় পরীমণির একটি পোস্টের মাধ্যমে। জবাবে মিমও একটি পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
মিমের পোস্টের জবাবে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে আরও একটি পোস্ট করেন পরীমণি। সেখানে তিনি সরাসরি মিমকে রাজের সঙ্গে আলাপচারিতা চালাতে নিষেধ করেন।
পোস্টে পরীমণি লিখেছেন, “আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশজন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো।”
তিনি আরও বলেন, “তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটা তোমরাও চাও। তোমার মা ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।”
আরও পড়ুন- মিম: কারও মনগড়া মিথ্যা-বানোয়াট কথায় বিভ্রান্ত হবেন না
মিম-রাজের কথোপকথন তার সংসারে প্রভাব ফেলছে উল্লেখ করে পরীমণি লিখেছেন, “কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার,আমার বাচ্চা,আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।”
সবশেষে তিনি লিখেন, “আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতোটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা।”



