Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকার মঞ্চে নাচলেন না নোরা ফাতেহি

মঞ্চে উঠে নোরা দর্শকদের উদ্দেশে বলেন, ‘ঢাকায় এটি  আমার দ্বিতীয় সফর। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। ঢাকার মানুষদের আমি ভালোবাসি’

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১২:৩৮ পিএম

বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বেশ কয়েকবার। শেষবার জানা গিয়েছিল কয়েকটি শর্ত মেনে আসতে পারবেন। অবশেষে সেটিই সত্যি হলো। অনেক নাটকীয়তা শেষে ১৮ নভেম্বর দুপুর দেড়টায় ঢাকায় পৌঁছান নোরা।

শুক্রবার (১৮ নভেম্বর) উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত “গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২”-এ অংশ নেন বলিউড তারকা নোরা ফাতেহি।

মঞ্চে উঠার পর দর্শক সারিতে তখন “নোরা নোরা” বলে চিৎকার। আগ্রহী দর্শকদের উদ্দেশে হাতের ইশারায় চুমু ছুঁড়ে দেন তিনি। গানের তালে তালে সবার সামনে এসে উপস্থিত হলেও নাচের কোনো পরিবেশনায় অংশ নিলেন না।

অনেক আলোচনার জন্ম দিয়ে ঢাকায় এসে এই বলিউড অভিনেত্রী শুধু অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অংশেই সীমাবদ্ধ থাকলেন।

আরও পড়ুন- হাছান মাহমুদ: নোরা ফাতেহির অনুষ্ঠান বন্ধের এখতিয়ার নেই এনবিআরের

অনুষ্ঠানে উপস্থিত ফটো সাংবাদিক শামসুল হক রিপন বাংলা ট্রিবিউনকে বলেন, “নোরা ফাতেহি হলভর্তি দর্শকদের একরকম হতাশই করলেন। বিজয়ীদের হাতে কিছু ক্রেস্ট তুলে দিয়ে দুটো কথা বলে নেমে গেলেন। একেবারেই নিষ্প্রভ ছিলেন।”

তিনি আরও বলেন, “নোরাকে মঞ্চে স্বাগত জানানোর সময় তার ‘দিলবার' গানটি বাজছিলো। তখন আমাদের দেশের একটি নৃত্যদল নাচছিলো মঞ্চে। এরপর নোরা মঞ্চে উঠে কয়েক সেকেন্ডের একটা কিউ দিলেন তাদের সঙ্গে। নোরার নাচ এটুকুই।”


ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি/ সংগৃহীত


মঞ্চে এসে নোরা বললেন, “এটি ঢাকায় আমার দ্বিতীয় সফর। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। ঢাকার মানুষদের আমি ভালোবাসি। সুযোগ পেলে আবার আসবো।”

আরও পড়ুন- শুধু শুটিংয়ের অনুমতি থাকলেও নোরার নাচের অনুষ্ঠানের টিকিট বিক্রি ১৫ হাজারে

নারীদের উদ্দেশে তিনি বললেন, “নিজের স্বপ্ন পূরণে সাহস এবং শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

এর আগে সন্ধ্যা ৭টায় “জয় বাংলা বাংলার জয়” গান দিয়ে শুরু হয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান। নোরা ফাতেহি অনুষ্ঠানের মূল আকর্ষণ হলেও মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশি শিল্পীরা। এরপর ফ্যাশন শো'তে র‍্যাম্পে হাঁটেন দেশী মডেলরা। তাদের মধ্যে ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীও। মঞ্চে নববধূ রূপে দেখা যায় পূজাকে।

উল্লেখ্য, সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন নারীকে পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনসহ আরও অনেকে।

   

About

Popular Links

x