Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন মাইলফলকে বিটিএসের জিমিনের একক অ্যালবাম

জিমিনের ‘ফেস’ অ্যালবামে ৬টি গান রয়েছে, যার মধ্যে তিনটি গান লিখেছেন বিটিএসের আরেক সদস্য আর এম

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১০:৩৫ এএম

বিশ্বের প্রায় সব দেশেই জনপ্রিয়তা রয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের। বিটিএসের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন গায়ক জিমিন। এর আগে ব্যান্ডটির একাধিক সদস্যের একক অ্যালবাম প্রকাশিত হলেও এক দশকের পথচলায় এবারই প্রথম একক অ্যালবাম নিয়ে এলেন জিমিন।

শুক্রবার (২৪ মার্চ) জিমিনের প্রথম একক অ্যালবাম “ফেস” প্রকাশের পর থেকেই সেটি কিনতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন শ্রোতারা।

প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ কোরিয়ায় ১০ লাখ কপি বিক্রির মাইলফলক ছুঁয়েছে অ্যালবামটি। সর্বোচ্চ একক অ্যালবামে বিক্রির তালিকায় উঠে এসেছে অ্যালবামটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফোর্বস।

এই মাইলফলক ছুঁতে দক্ষিণ কোরিয়ার আরেক গায়ক লিম ইয়োং উনকে পেছনে ফেলেছেন জিমিন।

গতবছর গায়ক লিম ইয়োং উনের অ্যালবাম “আই অ্যাম হিরো” প্রায় সাড়ে ৯ লাখ কপি বিক্রি হয়েছিল। তবে, মাত্র ২৪ ঘণ্টায় সে রেকর্ড ছাড়িয়ে যাওয়া “ফেস” অ্যালবামের বিক্রি শেষ পর্যন্ত কতদূর যাবে, তা এখনই অনুমান করা যাচ্ছে না।

জিমিনের অ্যালবামে “লাইক ক্রেজি”, “ফেস অফ”, “অ্যালোন”, “ডাইভ”সহ ছয়টি গান রয়েছে। এর মধ্যে তিনটি গান লিখেছেন বিটিএসের আরেক সদস্য আর এম।

অ্যালবাম প্রকাশের আগে “লাইক ক্রেজি” ও “সেট মি ফ্রি পার্ট ২” গান প্রকাশ করেছিলেন জিমিন, দুটি গানই দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের টপ চার্টের শীর্ষে উঠেছিল।

   

About

Popular Links

x