Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএসের জাংকুক

এটি তার প্রথম একক অ্যালবাম

আপডেট : ০৫ জুন ২০২৩, ১২:১৩ পিএম

বিশ্বের প্রায় সব দেশেই জনপ্রিয়তা রয়েছে দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএসের। বিটিএসের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন গায়ক জিমিন জাংকুক।

ফিফা বিশ্বকাপের মতো আয়োজনের অফিসিয়াল থিম সং গেয়ে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন বিটিএসের সর্বকনিষ্ঠ এই সদস্য।

এবার বিটিএস ভক্তদের জন্য বিশেষ করে জাংকুক ভক্তদের জন্য এলো দারুণ একটি খবর। নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমে স্পোর্টস চোসানের এক প্রতিবেদনে বলা হয়, জাংকুকের অ্যালবামটি ১৪ জুলাই প্রকাশ করা হবে, এতে একটি ইংরেজি গানও থাকবে।

বিষয়টি নিয়ে স্পষ্ট ঘোষণা না দিলেও ইঙ্গিত দিয়েছে “বিটিএস”র এজেন্সি বিগহিট মিউজিক। তারা এক বিবৃতিতে বলেছে, “যখন জাংকুকের একক অ্যালবাম প্রকাশের দিনতারিখ চূড়ান্ত হবে, তখন আমরা একটা ঘোষণা দেবো।”

এর আগে বিটিএস'র জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগা একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন। এবার তাদের দলে যোগ দিলেন জাংকুকও। মূলত এই কারণেই তারা ব্যান্ড থেকে আপাতত বিরতিতে রয়েছেন।

গতবছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান “ড্রিমারস” পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা।

গতবছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে “লেফট অ্যান্ড রাইট” শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক, সেটিই ছিল বিটিএসের বাইরে তার প্রথম কোনো গান। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।

আগামী ১৩ জুন নিজেদের পথচলার দশ বছর পূরণ করতে যাচ্ছে বিটিএস। ১০ম বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ জুন “টেক টু” শিরোনামে একটি গান প্রকাশ করছে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর করেছেন আরএম ও জে-হোপ।

   

About

Popular Links

x