Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভক্তদের সিক্স প্যাক দেখার আবদার মেটালেন আরিফিন শুভ

শুভ জানান, তিনি ‘ব্ল্যাক ওয়ার’র  জন্য নয় মাস কঠোর পরিশ্রম করেছেন। পাশাপাশি সিনেমার শুটিংয়ে অনেক সময় আহতও হতে হয়েছে তাকে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৯:১০ পিএম

ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বরাবরই চরিত্রের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করে থাকেন। তার সদ্য মুক্তি পাওয়া “ব্ল্যাক ওয়ার” সিনেমার জন্যও নিজের শারীরিক গঠনে পরিবর্তন এনেছেন। মেদ ঝরিয়ে একদম “সিক্স প্যাক” অ্যাবসে ধরা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার শোতে রাজধানীর মধুমিতা সিনেমা হলে ভক্ত-শুভানুধ্যায়ীদের সঙ্গে নিজের অভিনীত “ব্ল্যাক ওয়ার” দেখেন তিনি। এ সময় অনুরাগীরা শুভর “সিক্স প্যাক” দেখতে আবদার করেন। পরে দর্শকদের সেই আবদার পূরণ করেন তিনি। জামা উঁচিয়ে

নিজের প্রস্তুতি বিষয়ে শুভ জানান, তিনি সিনেমাটির জন্য নয় মাস কঠোর পরিশ্রম করেছেন। পাশাপাশি সিনেমার শুটিংয়ে অনেক সময় আহতও হতে হয়েছে তাকে। এছাড়া নিজেদের প্রচুর সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়, তাই বাইরের দেশের বড় বাজেটের সিনেমার সঙ্গে ঢালিউডকে তুলনা না করতেও অনুরোধ করেন এই নায়ক।

তিনি বলেন, “আপনারা হলে আসবেন, ছারপোকার কামড় খাবেন। মনে রাখবেন, ছারপোকার কামড়ের দাগ মুছে যাবে। কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো সারাজীবন আমাকে ভুগতে হবে। এইটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না। কারণ তাদের মতো আমাদের সুযোগ-সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কিনা, সেটুকু মূল্যায়ন করবেন।”

শুক্রবার দেশের ৪৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে “ব্ল্যাক ওয়ার”। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন  সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

'ব্ল্যাক ওয়ার”- এ আরও অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপুসহ অনেকে।

   

About

Popular Links

x