Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

একক অ্যালবাম আনছেন বিটিএস তারকা ভি

অ্যালবামটিতে থাকছে ছয়টি গান

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৪:৩০ পিএম

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য আরএম, জিমিন, সুগা ও জাংকুক ইতোমধ্যেই একক অ্যালবাম প্রকাশ করেছেন। এবার এই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন ব্যান্ডটির আরেক সদস্য ভি।

মঙ্গলবার (৮ আগস্ট) ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন ভি।

পোস্টে জানিয়েছেন নিজের প্রথম অ্যালবামের নামও। পোস্টের ক্যাপশনে এই পপ তারকা লিখেছেন, “তোমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এগুলো আমি প্রত্যেকটি বাড়িতে পাঠাচ্ছি।”

“লেওভার” নামের অ্যালবামটিতে মোট ছয়টি গান রয়েছে। একটি গানের শিরোনাম এখনও চূড়ান্ত করা হয়নি বাকি গানগুলোর শিরোনাম হলো- “রেইনি ডেইস”, “ব্লু”, “লাভ মি এগেইন”, “স্লো ড্যান্সিং” এবং “ফর আস”।

অ্যালবামটি আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশ হবে।

এটি ভি’র প্রথম একক অ্যালবাম হলেও তার একক গান এবারই প্রথম নয়।এর আগে “ক্রিসমাস ট্রি” শিরোনামে একটি একক গান প্রকাশ করেছেন তিনি। ২০২১ সালের ফেস্টিভ হলিডে মৌসুমে সেরা ১০০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল।

   

About

Popular Links

x