Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেয়ে ও স্বামীকে নিয়ে রামমন্দিরে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কার পরনে ছিল ঐতিহ্যবাহী ঢঙে হলুদ শাড়ি, নিক জোনাসের পরনে ছিল পাঞ্জাবি; গলায় ছিল গেরুয়া উত্তরীয়

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৭:২৬ পিএম

তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস রামমন্দির দর্শন করেছেন। মেয়ে মালতি মেরিকে নিয়ে আশীর্বাদ নিয়েছেন রামলালার। ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে মন্দিরে এসে প্রশংসা কুড়োচ্ছেন সবার।  

বুধবার (২০ মার্চ) একটি ভিডিও পোস্ট করা হয় সংবাদ সংস্থা এএনআইয়ের সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অযোধ্যায় পা রাখছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার মা- চিকিৎসক মধু চোপড়া। আশপাশ থেকে এ সময় ‘‘জয় শ্রী রাম’’ ধ্বনি শোনা যায়।

এ সময় প্রিয়াঙ্কার পরনে ছিল ঐতিহ্যবাহী ঢঙে হলুদ শাড়ি, নিক জোনাসের পরনে ছিল পাঞ্জাবি। গলায় ছিল গেরুয়া উত্তরীয়। মেয়ে মালতি মেরিকে কোলে নিয়েই রাম জন্মভূমিতে তারা পূজা দেন।

গেল বৃহস্পতিবার রাতে মুম্বাই পৌঁছান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সঙ্গে ছিল মেয়ে। গয়নার ব্র্যান্ড বুলগারির স্টোর উদ্বোধনে হাজির হন তিনি। এরপর বুলগারি ও ইশা আম্বানি আয়োজিত প্রাক-হোলি অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

নিক জোনাসও স্ত্রীয়ের সঙ্গে এসে যোগ দেন এর কিছুদিন পর। এরপর তাদের একসঙ্গে রীতেশ সিধওয়ানির পার্টিতে দেখা যায়। সেই দেখে অনেকেই মনে করেন যে আলিয়া ও ক্যাটরিনার সঙ্গে প্রিয়াঙ্কার ঘোষণা হওয়া প্রজেক্ট ‘‘জি লে জরা’’ নিয়ে কথা এগোলেও এগোতে পারে তাদের।

   

About

Popular Links

x