গত ১৯ নভেম্বর দীর্ঘ বিবাহ জীবনে বিচ্ছেদের ঘোষণা দেয় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান ও সায়রা বানু। ঘোষণার পর থেকেই এ নিয়ে বেশ সমালোচনা শুরু হয়। এ ঘটনার পরপরই একইদিনে বিচ্ছেদের ঘোষণা দেন রহমানেরই গ্রুপের গিটারিস্ট মোহিনী দে। একসময় এ আর রহমানের টিমে কাজ করতেন মোহিনী। এরপরই রহমানের সঙ্গে মোহিনী দের নাম জড়িয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন মোহিনী দে। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
গিটারিস্ট মোহিনী বলেন, ‘‘এধরনের গুঞ্জন নিয়ে আমার কাছে একাধিক সাক্ষাৎকারের অনুরোধ আসছে। তবে আমি জানি ঠিক কী কারণে আমার কাছে এই সাক্ষাৎকারের অনুরোধগুলো আসছে। আমি সম্মানের সঙ্গে সব অনুরোধ ফিরিয়ে দিচ্ছি। কারণ এই ভিত্তিহীন খবর নিয়ে মুখ খুলে নিজের এনার্জি নষ্ট করতে চাই না। দয়া করে আমার গোপনীয়তাকে সম্মান করুন।’’
আরেক ভিডিও বার্তায় মোহিনী দে বলেন, ‘‘আমার জীবনে পিতাতুল্য অনেকেই রয়েছেন। তাদের মধ্য এ আর রহমান একজন। ৮ বছরের বেশি সময় উনার সঙ্গে কাজ করেছি। উনাকে অকারণে কলঙ্কিত করছেন। রহমান স্যার আমার বাবার থেকেও বড়।’’
উল্লেখ্য, সায়রা বানুর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণার পর থেকেই মোহিনী দের সঙ্গে এ আর রহমানের নাম নিয়ে গুঞ্জন শুরু হয়। প্রথমে এ আর রহমানের তিন সন্তান এবং পরবর্তীতে এ বিষয়ে কথা বলেন তার সদ্য সাবেক স্ত্রী সায়রা বানু।



২৯ বছরের দাম্পত্যে ইতি এ আর রহমান-সায়রা বানুর
মোহিনীর জন্যই কী ঘর ভাঙলো এ আর রহমানের? যা জানালেন আইনজীবী