Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরীমণি ইস্যুতে যা বললেন শেখ সাদী

সম্প্রতি এক ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বলেন তিনি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীর “কুফা” গান। গানটির প্রকাশের পর নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে শুভকামনা জানিয়েছেন চিত্রানায়িকা পরীমণি। একই দিনে শেখ সাদীও তার ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি পরিষ্কার ভাষায় বলেন, “পরীমণিকে জড়িয়ে যেন কোনো ইস্যু বানানো না হয়।”

এর আগে পরীমণির ফেসবুক পোস্টে অনেকবার দেখা গিয়েছে শেখ সাদীকে। সম্প্রতি আদালত থেকে পরীমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দিন আদালতে উপস্থিত হন এই চিত্রনায়িকা। আত্মসমর্পণ করে জামিনও পান তিনি। জামিননামায় পরীমণির জামিনদার হিসেবে সই করার পর থেকে এই তরুণ গায়ক নতুনভাবে আলোচনায় আসে।

ভিডিও বার্তায় শেখ সাদী বলেন, “সাংবাদিক ভাই-বোন যারাই আছেন, অনুরোধ রইল, আপনারা মনগড়া নিউজ বানাবেন না। ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। সুতরাং এটা নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না। অনেক সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে, তাদের সঙ্গে স্বাভাবিক আলাপ-আলোচনা হয়। কিন্তু সেসব আলাপ ভুল ব্যাখ্যা করে উপস্থাপন করা ঠিক না। দয়া করে আপনারা এটা না করলে আমার ভালো হবে। এই বিষয়ে যেসব কথা হচ্ছে, এতে আমি ব্যক্তিগতভাবে বিব্রত বোধ করছি। দেশে আরও গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, নিউজ করলে সেসব বিষয়ে করা উচিত।”

পরীমণি প্রসঙ্গে ভিডিও বার্তায় শেখ সাদী বলেন, “একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমনির সঙ্গে আগেই পরিচয় ছিল। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। মাঝেমধ্যে দেখা ও কথাবার্তা হয়; এটা নিয়ে বেশি কিছু বলার তো কিছু দেখি না।’’

উল্লেখ্য, ৬ বছর আগে “ললনা” গান দিয়ে প্রকাশ্যে আসেন শেখ সাদী। এরপর থেকে নিয়মিত তিনি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন।

   

About

Popular Links

x