Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিজের ‘লেডি সুপারস্টার’ উপাধিতে আপত্তির কারণ জানালেন নয়নতারা

দক্ষিণী এই অভিনেত্রীকে তার অনুরাগীরা ‘লেডি সুপারস্টার’ নামেই সম্বোধন করতে পছন্দ করেন

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৪:৪৪ পিএম

জনপ্রিয়তার নিরিখে তারকাদের নামের সঙ্গে নানা বিশেষণ জুড়ে যায়। ‘‘বিগ বি’’ থেকে ‘‘বাদশাহ’’- এই তালিকায় অনেক নাম যুক্ত রয়েছে। দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে যেমন অনুরাগীরা ‘‘লেডি সুপারস্টার’’ নামে সম্বোধন করতে পছন্দ করেন। তবে এই বিষয়টি নিয়ে এবার আপত্তি জানিয়েছেন নয়নতারা নিজেই। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

তার এই উপাধিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন নয়নতারা। নিজের এক্স (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, এর পর থেকে তাকে যেন আর ‘‘লেডি সুপারস্টার’’ নামে না ডাকা হয়। নয়নতারা লেখেন, ‘‘আমার বিনীত অনুরোধ, আমাকে ‘নয়নতারা’ বলেই ডাকুন। কারণ এই নামটা আমার হৃদয়ের কাছের।’’

একইসঙ্গে নয়নতারা জানিয়েছেন, যেকোনো বিশেষণ ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু কখনও-কখনও তা অভিনেতাকে তার কাজ এবং প্রকৃত পরিচয় থেকে দূরে ঠেলে দিতে পারে। নয়নতারা লেখেন, ‘‘ভবিষ্যত সবসময়েই অনিশ্চিত। কিন্তু তার মাঝেও আমি আপনাদের ভালোবাসায় আপ্লুত। আমিও আমার নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে থাকব।’’

উল্লেখ্য, নয়নতারাকে দর্শক এর পর ‘‘টেস্ট’’ সিনেমায় দেখবেন। ওটিটির জন্য নির্মিত সিনেমাটির মুক্তির দিন এখনও প্রকাশ্যে আসেনি। পাশাপাশি একাধিক নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

   

About

Popular Links

x