Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ সারাদেশের সিনেমা হলগুলো বন্ধ রাখার অনুরোধ

শোকপ্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৩:১২ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ফলে সারাদেশে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এই ঘটনায় শোকপ্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

মঙ্গলবার (২২ জুলাই) দেশের সকল সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

তিনি বলেন, “উত্তরার দিয়াবাড়ীতে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিশু মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুচিকিৎসা মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছি।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সব সিনেমা হলের সকল প্রদর্শনী বন্ধ রাখার জন্য সিনেমাহল মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

এদিকে িরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নিহত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ , সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬ , লুবনা জেনারেল হাসপাতালে ২ , উত্তরা আধুনিক হাসপাতালে ১ ও ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।

   

About

Popular Links

x