Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

অফিসে গেলেই খালি খাই খাই করে মন? স্বাস্থ্যকর অথচ লোভনীয় কিছু খাবারের টিপস

এসব খাবার খেলে মনও ভরবে, আবার স্বাস্থ্যঝুঁকিও নেই

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম

শিঙাড়া, মিষ্টি কিংবা চিপস, অফিসে বসলেই খালি এসব লোভনীয় মুখরোচক খাবারের কথা মনে পড়ে, আবার মেদ বেড়ে যাওয়ার ভয়ও কাজ করে? তবে আপনার জন্য রইলো লোভনীয় কিন্তু স্বাস্থ্যকর কিছু খাবারের নাম। যেগুলো খেলে মনও ভরবে, আবার স্বাস্থ্যঝুঁকিও নেই। খুব সহজেই বাড়ি থেকে তৈরি করে আনতে পারবেন, অথবা আশেপাশের দোকানেও এসব মুখরোচক খাবার মিলবে সহজেই।

তবে চলুন জেনে নেওয়া যাক, সে সব খাবারের নাম।

চটপটি

কাবলি বুটের তৈরি চটপটি খেতে যেমন সুস্বাদু, একইভাবে স্বাস্থ্যকরও বটে। তাই বাড়ি থেকে বানিয়ে খুব সহজেই নিয়ে আসতে পারেন এ খাবার, আবার আশেপাশের দোকানেও পাওয়া যায় সহজেই।

বাদাম মাখা

ঝাল ঝাল বাদাম মাখা খেতে বেশ ভালো। চিপ্‌স, শিঙাড়ার চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকরও। মশলা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, নুন দিয়ে চিনেবাদাম মাখলে বেশ লোভনীয় হয়। বাদাম প্রোটিনে ভরপুর। থাকে ফ্যাটি অ্যাসিডও। বাড়ি থেকে তা বানিয়ে আনা যায়, আবার রাস্তার ধারের মুড়ির দোকানেও মেলে।

রাখতে পারেন সেদ্ধ বা ভাজা  ডিম 

সেদ্ধ ডিমও রাখতে পারেন তালিকায়।  সেদ্ধ ভাল না লাগলে, একটু অন্যরকম কিছু করে নিন। সেদ্ধ ডিম লম্বালম্বিভাবে আধখানা করে নিন। কড়াইয়ে অল্প তেল বা মাখন দিয়ে পেঁয়াজ, লঙ্কাকুচি যোগ করুন। আঁচ কমিয়ে ডিম উল্টে-পাল্টে নিন। লবণ-গোলমরিচ ছড়িয়ে নিলেই হবে। টিফিনে এমন খাবার খাকলে, বাইরের ভাজাভুজিতে নজর যাবে না।

মুড়ি মাখা

তালিকায় রাখতে পারেন মুড়িমাখা বা ঝালমুড়িও। হালকা সরিষার তেল, মরিচের স্বাদে খাবারটি অনন্য হয়ে ওঠে অনায়াসেই। 

সবুজ মুগের চাট

অঙ্কুরিত সবুজ মুগ দিয়েই চাট বানিয়ে নেওয়া যায়। হালকা ভাপিয়ে তার মধ্যে পাতিলেবুর রস, পেঁয়াজ, লঙ্কা, চাট মশলা দিয়ে মাখিয়ে নিন। মুগডালে প্রোটিন এবং ফাইবার দুই-ই মিলবে। অত্যন্ত স্বাস্থ্যকর এবং খেতেও সুস্বাদু।

 

   

About

Popular Links

x