Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিজয় থালাপাতির ফিটনেসের রহস্য যে মাছ

জয়ের রোজকার ডায়েটে আর কিছু থাকুক না-থাকুক, একটি মাছ কিন্তু অবশ্যই থাকে

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম

দক্ষিণী তারকা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির বয়স পঞ্চাশের ওপর। তাও কীভাবে এতোটা ফিট, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই। অবশেষে জানা গেল, তার ফিটনেসের রহস্য! 

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে, বিজয়ের রোজকার ডায়েটে আর কিছু থাকুক না-থাকুক, একটি মাছ কিন্তু অবশ্যই থাকে। বিজয়ের আসন্ন ছবি “জন নায়কন”-এ তার মেয়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মামিতা বাইজুর বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিজয়ের ডায়েটে রোজ যে খাবারটি থাকে, তা হল স্যামন মাছ।

পুষ্টিবিদদের মতে, স্যামন পুষ্টিগুণে ভরপুর। তাই তো বিজয়ের পছন্দের তালিকায় উপরেই থাকে এই মাছ। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন আর অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর স্যামন মাছ। নিয়মিত খেলে হার্ট থাকবে সুস্থ, প্রদাহ কমবে, আর মস্তিষ্ক-চোখ দুয়েরই কার্যকারিতা বাড়বে।

ইপিও আর ডিএইচএ নামক ফ্যাটি অ্যাসিড আছে এই মাছে, যা ট্রাইগ্লিসারাইড কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এর সঙ্গে সঙ্গে রক্তের ভাল কোলেস্টেরলের মাত্রাও বাড়াতে সাহায্য করে এই মাছ। ফলে এই মাছ ডায়েটে রাখলে হৃদ্‌রোগের ঝুঁকি অনেকটাই কম।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন ডি একসঙ্গে কাজ করে স্মৃতিশক্তি বাড়াতে। এই মাছ মন ভালো রাখতেও সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, স্যামন সেরোটোনিনের ভারসাম্য ঠিক রেখে মনমেজাজ চাঙ্গা রাখে।

এতে সেলেনিয়াম ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে। সেলেনিয়াম অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। অন্য দিকে, পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে এবং পেশির সঠিক কার্যকারিতায় সহায়তা করে।

প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সবই পাওয়া যায় এই মাছে। তাই ক্রীড়াবিদ ও স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের পছন্দের তালিকায় এই মাছ থাকে।

ভিটামিন ডি-তেও সমৃদ্ধ স্যামন। এটি এমন একটি পুষ্টি উপাদান যা অনেকেই পর্যাপ্ত পরিমাণে পান না। ভিটামিন বি১২ স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এর পাশাপাশি, শক্তি উৎপাদনে এবং লোহিত রক্তকণিকা গঠনেও ভূমিকা থাকে এই ভিটামিনের।

   

About

Popular Links

x