Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কফি আপনাকে চাঙ্গা রাখলেও ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটায়

প্রতিদিন অন্তত এক কাপ কফি শরীরকে চাঙ্গা রাখতে পারে। কিন্তু এটি আপনার ঘুমে ব্যাঘাতের কারণ হতে পারে

আপডেট : ০৭ মে ২০২৩, ০১:১৪ পিএম

কফি বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে একটি। প্রচুর মানুষ রীতিমতো কফির ভক্ত। এর উপকারিতার পাশাপাশি অপকারিতার কথা ভুলে গেলে চলবে না।

দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ প্রকাশিত একটি ছোট গবেষণার নতুন ফলাফলে কফির উপকারিতা-অপকারিতার দিকগুলো উঠে এসেছে। গবেষণায় বলা হয়, প্রতিদিন অন্তত এক কাপ কফি শরীরকে চাঙ্গা রাখতে পারে। কিন্তু এটি আপনার ঘুমে ব্যাঘাতের কারণ হতে পারে।

গবেষণার প্রধান লেখক হৃদরোগ বিশেষজ্ঞ ও ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক ড. গ্রেগরি মার্কাস বলেন, “কফি পানে একাধিক ক্ষতির ঝুঁকি রয়েছে।”

স্বাস্থ্যের ওপর কফির তাৎক্ষণিক প্রভাব সম্পর্কে আরও ভালো ধারণা পেতে গবেষকরা সান ফ্রান্সিসকো থেকে ১০০ জন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গবেষণা চালান। এসব মানুষের গড় বয়স ছিল ৩৯ বছর। 

অংশগ্রহণকারীদের চলাফেরা, ঘুম, ক্রমাগত রক্তের গ্লুকোজ মনিটর এবং ইলেক্ট্রোকার্ডিওগ্রাম ডিভাইসের সহায়তায় হৃৎপিণ্ডের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারীকে দুই দিনের জন্য ইচ্ছেমতো কফি পান করতে বলা হয়েছিল। এরপরে দুই দিন তাদের কফি পান থেকে জন্য বিরত থাকার জন্য বলা হয়।

দুই সপ্তাহ ধরে এই কার্যক্রম চলে।

গবেষণায় উঠে আসে, কফি পান করা দিনগুলোতে তারা বেশি সক্রিয় এবং কর্মঠ ছিলেন।

কফি হৃদযন্ত্রকেও প্রভাবিত করে বলে ধারণা করছেন গবেষকরা। যদিও তারা কফি পান এবং হৃদযন্ত্রের ক্রিয়াকলাপের মধ্যে সরাসরি কোনো যোগসূত্রের প্রমাণ খুঁজে পাননি।

অধ্যাপক ড. মার্কাস বলেন, “মানুষ যখন কফি পান করে, তখন তারা ব্যায়ামের জন্য আরও অনুপ্রেরণা পেতে পারে। অথবা তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে পারে। কিন্তু ব্যায়ামের পরিমাণ বাড়ানোর উপায় হিসাবে এনার্জি ড্রিংকস বা উচ্চমাত্রায় ক্যাফেইন গ্রহণ করা উচিত নয়। কারণ, এতে ঘুমে উচ্চমাত্রায় ব্যাঘাত ঘটতে পারে।”

তবে আশ্বাস দিয়ে তিনি বলেন, “তবে কফি পানের মারাত্মক বিপজ্জনক প্রভাব অবশ্যই নেই।”

ভাবছেন, আপনি কী পরিমাণ ক্যাফেইন ভোক্তা? আসলে কোনো মেডিকেল পরীক্ষা নেই। তবে আপনার কফি পানের অভিজ্ঞতা কেমন সে বিষয়েও মনোযোী হতে পারেন।

   

About

Popular Links

x