Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চকলেট ডে: প্রিয়জনের মন জয় করার অনন্য উপলক্ষ

আজকের দিনে যাকে খুশি করতে চান তাকে চকলেট উপহার দিতে পারেন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৩ পিএম

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় নানান দিবস। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে, কিস ডে এবং সবশেষে ভ্যালেন্টাইন’স ডে। আজ ৯ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিন। সেই ধারাবাহিকতায় আজ “চকলেট ডে”।

চকলেট এমন একটি জিনিস যা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই দিনে আপনি যাকে খুশি করতে চান তাকে চকলেট উপহার দিতে পারেন। প্রেমিক-প্রেমিকারা ভালোবাসার প্রতীক হিসেবে একে অপরকে চকোলেট দিয়ে থাকেন।

তবে দিনটির সঙ্গে নেই ইতিহাসের কোনো গুরুত্বপূর্ণ সংযোগ। বরং ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সবার মধ্যে দূরত্ব কমাতেই যেন এর সৃষ্টি! তাই এটি জনপ্রিয়তা পেয়েছে সব বয়সী মানুষের কাছে।

প্রতিদিন পরিমিত পরিমাণে চকলেট খাওয়ার অভ্যাস করলে বাড়তি ওজন কমতে পারে। চকলেট নারীদের শরীরে কী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, তা জানার জন্য পর্যবেক্ষণ চালায় “ব্রিগাম অ্যান্ড উইমেনস হসপিটালয়ের” গবেষকরা।

“জার্নাল অব দ্যা ফেডারেশন অব আমেরিকান সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজিতে” প্রকাশিত এই গবেষণায় দেখা যায়, দিনের বিভিন্ন সময় ১০০ গ্রাম চকলেট খেলে মেনোপোজের আগে বিপাক বাড়াতে সহায়তা করে।

গবেষণাটি ১৯ জন নারীর ওপর পরিচালনা করা হয়। তাদেরকে তিনটি দলে ভাগ করা হয়। প্রথম দলকে সকালে, দ্বিতীয় দলকে রাতে এবং তৃতীয় দলটি কোনো রকম চকলেট না খেয়ে থাকে। তবে এই সময়ের অংশগ্রহণকারীরা তাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন অনেননি। এই গবেষণা চলে ১৪ দিন।

গবেষণার ফলাফলে দেখা গেছে, ১৪ দিন চকলেট খাওয়ার পর অংশগ্রহণকারীদের ওজন বাড়েনি। চকলেট খাওয়ার ফলে প্রথম এবং দ্বিতীয় দলে অংশগ্রহণকারীদের ক্ষুধা হ্রাস পায়। ফলে চকলেট খাওয়ার ফলে ওজন বাড়ে, এই যুক্তি অপ্রাসঙ্গিক।

   

About

Popular Links

x