Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রায়াল না দিয়েও সঠিক মাপের জিন্স কিনবেন যেভাবে

ট্রায়াল রুমের বাইরে লম্বা লাইনে দাঁড়ানো অনেকের কাছেই বেশ বিরক্তিকর

আপডেট : ১৬ মে ২০২৪, ০৫:০৭ পিএম

বর্তমান সময়ের তরুণ-তরুণীদের কাছে জিন্স বেশ পছন্দের পোশাক। তবে জিন্স কিনতে শপিংমলের ট্রায়াল রুমের বাইরে লম্বা লাইনে দাঁড়ানো অনেকের কাছেই বেশ বিরক্তিকর। আবার বাংলাদেশের সব দোকানে নেই ট্রায়াল রুম। কিন্তু কেনার সময় পরে না দেখলে, কোমরের মাপ ঠিকঠাক না হলে বাড়ি ফিরেই আফসোসের শেষ থাকে না।

তবে কিছু উপায় জানা থাকলে ট্রায়াল না দিয়েও সঠিক মাপের জিন্স কেনা যায়। আনন্দবাজার পত্রিকা অবলম্বনে জেনে নেওয়া যাক এমন কিছু সহজ উপায়।

জিন্সের বোতাম লাগিয়ে কোমরের অংশ বরাবর ধরে সামনে কিংবা পেছন থেকে গলায় হারের মতো করে পেঁচিয়ে নিন। যদি যদি জিন্সের কোমরের দুই প্রান্ত ঠিকমতো স্পর্শ হয়, তাহলে বুঝবেন জিন্সের মাপ আপনার কোমরের মাপ অনুযায়ী ঠিক আছে। তবে “লো ওয়েস্ট”’ অথবা “হাই ওয়েস্ট” জিন্সের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য নয়।

হাত মুঠোবদ্ধ করুন। এরপর জিন্সের বোতাম লাগিয়ে কনুই থেকে মুঠো পর্যন্ত হাতটি আড়াআড়িভাবে জিন্সের কোমরের মধ্যে ঢুকিয়ে দেখুন জিন্সের কোমরে গলছে কি-না। যদি হাত জিন্সের দুই প্রান্তের সঙ্গে একদম মিলে যায়, তাহলে বুঝবেন আপনার কোমরের মাপের সঙ্গে পুরোপুরি ঠিক আছে।

জিন্সের দৈর্ঘ্য ঠিক আছে কি-না তা যাচাই করতে ট্রাউজারের দুই দিকের শেষ প্রান্ত হাত বরাবর টানটান করে ধরুন। যদি দেখেন জিন্সের মধ্যভাগ আপনার মুখের ঠিক নিচে আছে, তা হলে বুঝবেন এটির দৈর্ঘ্য আপনার পায়ের মাপ অনুযায়ী একদম ঠিকঠাক আছে।

   

About

Popular Links

x