Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভেজা চুলে ঘুমালে কী হয়?

ভেজা চুল নিয়ে ঘুমালে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে

আপডেট : ২৭ মে ২০২৫, ০৭:১৪ পিএম

অনেকেই রাতে বাড়ি ফিরে গোসল করেন। কিন্তু চুল শুকানোর আগেই ঘুমিয়ে পড়েন। আবার সকালে সময় বাঁচাতে অনেকেই রাতে শ্যাম্পু করেন। ড্রায়ার দিয়ে চুল না শুকিয়েই ভেজা মাথাতেই ঘুমিয়ে পড়েন অনেকে। ভেজা চুলে ঘুমালে ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি থাকে। তবে ঠান্ডা লেগে যাওয়া ছাড়াও, ভেজা চুলে ঘুম আরও অনেক সমস্যা ডেকে আনতে পারে।

ঠান্ডা লাগবে কি না

যাদের ঠান্ডায় অ্যালার্জি রয়েছে, তারা ভেজা চুল নিয়ে ঘুমালে মাথাব্যথা, সর্দি বা হাঁচি-কাশির মতো সমস্যায় ভুগতে পারেন। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে সাইনোসাইটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রেও এ সমস্যা হতে পারে। তাই এমন কোনো সমস্যা থাকলে ভেজা চুলে না ঘুমানোই উত্তম।

খুশকির সমস্যা

ভেজা চুলে ঘুমালে মাথার ত্বকে খুশকি, ডার্মাটাইটিসের প্রবণতা বেড়ে যেতে পারে। কারণ ভেজা মাখায় ব্যাক্টেরিয়া এবং ইস্ট বৃদ্ধি পেতে থাকে। যে কারণে ফলিকুলাইটিস বা সেবোরিক ডার্মাটাইটিস রোগে চুলের স্বাস্থ্যের অবনতিও হতে পারে।

চুলের ডগা ভাঙা

ভেজা চুলে শুয়ে পড়লে ডগা ভাঙতে শুরু করে। ভেজা অবস্থায় চুল ভঙ্গুর হয়ে যায়। ঘুমোনোর সময় বালিশ, বিছানার চাদরে ঘষা লেগে চুল ছিঁড়ে যায়। তবে স্ট্রেট চুল ভাঙে বেশি। কোঁকড়া চুলের ক্ষেত্রে এই সমস্যার ঝুঁকি কম।

যদি ভেজা চুলে ঘুমাতেই হয় তাহলে যা করবেন

ভেজা চুলে ঘুমালে কিছু সমস্যা হতে পারে। তবে পরিস্থিতি যদি এমন হয় যে আপনাকে ভেজা চুলে ঘুমাতে হচ্ছে, তাহলে এমন পরিস্থিতিতে সুস্থ থাকতে যা করবেন-

  • গোসলের আগে নারকেল তেল ব্যবহার করলে চুলের ক্ষতি কম হবে। এছাড়াও গোসলের সময় শ্যাম্পু করে এরপর কন্ডিশনার ব্যবহার করা ভালো।
  • চুলের পানি ঝরিয়ে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন। রেশমি কাপড়ের বালিশের কভার ব্যবহার করতে পারেন শোবার সময়। এ ধরনের কভার না থাকলে বালিশের ওপর রেশমি কাপড় বিছিয়ে নিন।
  • ঘুমানের সময় চুল বাঁধবেন না। চুল ছড়িয়ে দিয়ে ঘুমান। এছাড়াও ঘুমানোর সময় ঘরে যাতে পর্যাপ্ত বায়ুপ্রবাহ হয়, তা নিশ্চিত করে নিন।

সূত্র: হেলথলাইন

   

About

Popular Links

x