Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চুলের যত্নে দুধের ব্যবহার

দুধে থাকা নানা উপাদান ত্বক, চুল ভালো রাখতে সাহায্য করে

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৩:০৮ পিএম

প্রাচীনকাল থেকেই দুধ দিয়ে গোসল করানোকে বাড়তি যত্ন এবং পরিচর্যা হিসাবে দেখা হয় বহু যুগ ধরে। কারণ, দুধে থাকা নানা উপাদান ত্বক, চুল ভাল রাখতে সাহায্য করে।

তবে আপনি জানেন কি এ যুগে দুধ দিয়ে আপনি চুলের যত্নও নিতে পারেন? কারণ দুধে থাকা নানা উপাদান ত্বক, চুল ভালো রাখতেও সাহায্য করে। চলুন, জেনে নেওয়া যাক চুলের যত্নে দুধের ব্যবহার সম্পর্কে-

দুধ এবং মধু

এক কাপ কাঁচা দুধের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে তা চুলে এবং মাথার ত্বকে ভাল ভাবে লাগিয়ে নিন। ২০-৩০ মিনিচ রেখে ঈষদুষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

দুধ এবং কলা

দুধ এবং কলা চটকে মিশিয়ে মাথায় মাখতে হবে। ১ কাপ দুধের সঙ্গে একটি পাকা কলা ভাল ভাবে চটকে মিশিয়ে নিন। দরকার হলে মিক্সিতে বেটে নিতেও পারেন। তার পরে ওই মিশ্রণ মাথার ত্বক এবং চুলে লাগিয়ে রেখে দিন আধ ঘণ্টা। ঈষদুষ্ণ পানিতে ধুয়ে তার পরে শ্যাম্পু করে নিন।

দুধ এবং ডিম

এক কাপ দুধের সঙ্গে একটি ডিমের কুসুম মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। তার পরে সেই মিশ্রণ ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে দিন চুল এবং মাথার ত্বকে। সাধারণ জলে ধুয়ে শ্যাম্পু করে নিন।

উপকার

  • দুধ চুলকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতেও সাহায্য করে।
  • চুলে প্রয়োজনীয় আর্দ্রতা জুগিয়ে তাতে স্বাস্থ্যোজ্জ্বল্যও আনবে দুধ।
  • চুলে প্রোটিন জুগিয়ে চুলকে গোড়া থেকে শক্ত করতে পারে দুধ।
  • দুধে রয়েছে প্রাকৃতিক কন্ডিশনার, যা চুলকে ঝলমলে দেখাতে সাহায্য করে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

   

About

Popular Links

x