Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৮

এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত হবে না বলে সাফ জানিয়ে দেন নেতানিয়াহু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম

দক্ষিণ লেবাননে সিডন শহরে ইসরায়েলি হামলায় ৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।    

বুধবার (৮ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।  এর আগে সকালে লেবাননের গণমাধ্যমে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার সংবাদ প্রকাশ করা হয়। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরান ও যুক্তরাষ্ট্রের ভেতর যুদ্ধবিরতির কথা জানানোর পর এ হামলার ঘটনা ঘটল। শাহবাজ শরিফের  ভাষ্যমতে, এ যুদ্ধবিরতি শুধু ইরান, যুক্তরাষ্ট্র নয়, অন্যসব দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। যদিও এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত হবে না বলে সাফ জানিয়ে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর ঘোষণার পরেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা শুরু করে এবং স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়। 

হামলার পরপর এএফপির এক আলোকচিত্রী  উপকূলীয় শহরটির সমুদ্রতীরবর্তী এলাকায় এই হামলার কথা নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় সময় সকালে একটি ক্যাফেতে হামলা হয়। সেসময় ওই ক্যাফে থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায় এবং ভাঙা কাঁচও রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা যায়।

স্থানীয় এক স্বাস্থ্যকর্মী এএফপিকে জানিয়েছেন, সিডনের সমুদ্রতীরবর্তী সড়কে হামলার খবর তাদের জানানো হয়। দুটি দল পাঠানো হয় কিন্তু বিপুল সংখ্যক হতাহতের কারণে তারা অতিরিক্ত সাহায্য চেয়েছে।     

   

 

এছাড়া যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরাইনে একটি ইরানি ড্রোন হামলা চালানো হয়। এতে দুইজন আহত এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

   

About

Popular Links

x