Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

লেবাননে হামলা চলতে থাকলে ইসরায়েলেও আঘাতের হুমকি এরদোয়ানের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘রক্ত ও ঘৃণায় অন্ধ’ বলে অভিযুক্ত করেন তিনি

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম

লেবাননে হামলা চলতে থাকলে ইসরায়েলে আঘাত হানার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।

শনিবার (১১ এপ্রিল) রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘রক্ত ও ঘৃণায় অন্ধ’ বলে অভিযুক্ত করে এ মন্তব্য করেন এরদোয়ান।

এরদোয়ান বলেছেন, ‘লিবিয়া এবং কারাবাখে যেভাবে তুর্কি বাহিনী প্রবেশ করেছিল, প্রয়োজন হলে একইভাবে তারা ইসরায়েলেও প্রবেশ করতে পারে।’

এদিকে তার মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে ঘটনার পর পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেতানিয়াহু। তুরস্কের এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত ৭ নভেম্বর নেতানিয়াহুসহ ইসরায়েলের ৩৫ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতনের অভিযোগে মামলা করে তুরস্কের ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস। মামলায় অভিযুক্তদের দীর্ঘমেয়াদী কারাদণ্ডের আবেদন করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিও করা হয়।

 

 

   

About

Popular Links

x