Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্যালিফোর্নিয়ার মসজিদে গুলি, বন্দুকধারীসহ নিহত ৫

সান ডিয়াগো কাউন্টির বৃহত্তম মসজিদটিতে এ ঘটনা ঘটে

আপডেট : ১৯ মে ২০২৬, ০১:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে বন্দুক হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। তবে সন্দেহভাজন বন্দুকধারী দু্ই কিশোর তাদের হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। 

সোমবার (১৮ মে) সকালে অঙ্গরাজ্যটির গুরুত্বপূর্ণ শহর সান ডিয়াগোয় এ হামলার ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। 

বিবিসি বলছে, সান ডিয়াগো কাউন্টির বৃহত্তম মসজিদে বন্দুকধারীর গুলিতে প্রথমে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটে। এরপর একটি গাড়ির ভেতর থেকে ১৭ ও ১৮ বছর বয়সী আরো দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তবে হামলার উদ্দেশ্য নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি পুলিশ। তাদের ধারণা কারণ লক্ষ্যবস্তু ছিল ইসলামিক সেন্টার, যা সান দিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ এবং এক সন্দেহভাজনের লেখা বলে ধারণা করা কিছু নথিতে ঘৃণামূলক বক্তব্য পাওয়া গেছে।

 

   

About

Popular Links

x