ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগে আলজাজিরাকে বলেছেন, জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৩২ জন নিহত এবং ৭ শতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় প্রথম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। প্রথমবার ভূমিকম্পের মাত্র ৩৯ সেকেন্ড পর আরো শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭. ৫। এ ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
বিবিসি বলছে, এ পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) মতে, ভূমিকম্প দুটির মাত্রা এতো ব্যাপক যে, এতে ১০ হাজারেরও বেশি প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এদিকে, ভূমিকম্পের ফলে দেশটির রাজধানী কারাকাসে বিভিন্ন ভবন ধসে পড়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যেতে আহ্বান জানিয়েছেন।



