Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতের উত্তর প্রদেশে বন্যা-ভূমিধস, নিহত ৫৬

গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৬৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে   

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

ভারতের উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিত এ তথ্য জানিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে রাজ্যে আরও সহস্রাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ২৪ কোটির বেশি মানুষের বসবাস। প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে রাজ্যটিতে প্রায়ই ভারী বৃষ্টিপাত হয়।

রাজ্যটির ত্রাণ কমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হওয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করায় পুরো অঞ্চলজুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

গত কয়েক বছর তীব্র ঝড় ও বজ্রপাতের মতো চরম আবহাওয়া পরিস্থিতি বৃদ্ধি পাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছে ভারতের আবহাওয়া অফিস। বিশেষজ্ঞরা একে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন।

ত্রাণ কমিশনারের কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তর প্রদেশে ৬৬.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে মৌসুমি গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭.৬ মিলিমিটার।

   

About

Popular Links

x