Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

কানাডায় আবাসিক ভবনে গোলাগুলি, সন্দেহভাজনসহ নিহত ৬

কানাডায় ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০২:৪৩ পিএম

কানাডার টরন্টো শহরের একটি আবাসিক ভবনে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।এ ঘটনায় বন্দুকধারীকেও হত্যা করেছে পুলিশ।

স্থানীয় সময় রবিবার (১৮ ডিসেম্বর) কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোর শহরতলির একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে টরন্টো শহরতলির একটি আবাসিক ইউনিটে অভিযুক্ত বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

ইয়র্কের আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে বলেছে, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর কর্মকর্তা এবং একজন পুরুষ বন্দুকধারীর মুখোমুখি হয় এবং তাকে গুলি করা হয়। পরে তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।”

এই ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ইয়র্ক আঞ্চলিক পুলিশের প্রধান জেমস ম্যাকসুইন জানান, অভিযুক্ত বন্দুকধারী ওই আবাসিক ভবনের বাসিন্দা কি-না সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ বলছে, কানাডায় ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল এবং টরন্টো দীর্ঘকাল ধরে নিজেকে বিশ্বের অন্যতম নিরাপদ বড় শহর হিসেবে বজায় রেখে এসেছে।

   

About

Popular Links

x