Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৬

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৯:২৮ এএম

গ্রিসের উত্তরাঞ্চলে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গ্রিসের লারিসা শহরে একটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়।

বুধবার দেশটির ফায়ার সার্ভিস বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে গ্রিসের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টার ইআরটি। তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছিটকে পড়া ট্রেনের বগি থেকে ধোঁয়া বের হচ্ছে। কয়েকটি বগি দুমড়েমুচড়ে গেছে।

ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ির লম্বা লাইন দেখা গেছে ছবি। ট্রেন আটকে পড়া এবং আহতদের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

   

About

Popular Links

x