Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

গবেষণা: এভারেস্টে মানুষের জীবাণু সংরক্ষিত থাকে শত শত বছর

যুক্তরাষ্ট্রের কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণাটি করেছেন

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৬:৪৭ পিএম

এভারেস্টের চূড়ায় মানুষের কাশি ও হাঁচির জীবাণু কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দী পর্যন্ত সংরক্ষিত থাকে।

সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

আর্কটিক, অ্যান্টার্কটিক এবং আলপাইন গবেষণা জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণাটি করেছেন।

এর আগে ২৬ হাজার ফুট ওপরে মানুষের কাশি ও হাঁচির জীবাণু সংরক্ষিত থাকে বলে জানা গিয়েছিল।

তবে এবার এভারেস্টের চূড়ায় ২৯ হাজার ৩১ ফুট ওপরেও মানুষের কাশি ও হাঁচির জীবাণু সংরক্ষিত থাকার প্রমাণ পাওয়া গেছে।

গবেষণার জন্য এভারেস্টের সাউথ কোল নামক অঞ্চল থেকে তিনটি নমুনা সংগ্রহ করা হয়।

এসব নমুনার জিনোম সিকোয়েন্সিং করতে কালচারিং ও নেক্সট-জেনারেশন পদ্ধতি ব্যবহার করা হয়। জিনোম সিকোয়েন্সিংয়ের ক্ষেত্রে এই দুটিই সর্বশেষ প্রযুক্তি। এই দুই আরআরএনএর মাধ্যমে যথাযথভাবে জিনোম সিকোয়েন্সিং করা যায়। 

গবেষক দলের প্রধান স্টিভ শিমট বলেন, এভারেস্টের চূড়ায় মানুষের জীবাণুর অনেক নমুনা রয়েছে। এসব নমুনা বরফে আচ্ছন্ন থাকে। সাধারণত পর্বতারোহীরা যেখানে ক্যাম্প করেন তার আশপাশে এমন জীবাণু সহজে পাওয়া যায়। এ রকম তিনটি স্থান থেকে আমরা পলি বা নমুনা সংগ্রহ করেছি।

এভারেস্টের চূড়ার মতো এত উঁচুতে মানুষের জীবাণু এত দিন সংরক্ষিত থাকাটা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন স্টিভ শিমট।

তিনি বলেন, এভারেস্টের চূড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকারী অন্য প্রাণ বা ক্ষুদ্র প্রাণীরও অস্তিত্ব রয়েছে। তাই মানুষের জীবাণু ওই সব প্রাণীর জন্য কতটা হুমকির, তা ভাবতে হবে।

   

About

Popular Links

x