Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু

মেক্সিকো সিটি থেকে দক্ষিণাঞ্চলের ওহাকা রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার পথে মাগদালেনা পেনাসকো শহরে আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে বাসটি দুর্ঘটনায় পড়ে

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১১:৪০ এএম

মেক্সিকোর ওহাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

রাজ্যটির কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা এএফপি জানায়, বুধবার (৫ জুলাই) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী হেসুস রোমেরো জানিয়েছেন, মেক্সিকো সিটি থেকে দক্ষিণাঞ্চলের ওহাকা রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার পথে মাগদালেনা পেনাসকো শহরে আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে বাসটি দুর্ঘটনায় পড়ে।

খাদে পড়ে যাওয়ার আগে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে ৫ জনকে বিমানে করে রাজধানী ওহাকা সিটিতে নেওয়া হয়েছে।

এ বছরের ১৮ এপ্রিল মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেলে ১৮ জনের মৃত্যু হয়।

   

About

Popular Links

x