Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরাকের কুর্দি এলাকায় ফের তুরস্কের হামলা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে ইরাক ও সিরিয়ায় থাকা সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলোর অবকাঠামো আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য বৈধ টার্গেট। ওই এলাকাগুলো থেকে তৃতীয় পক্ষকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৩:১৬ পিএম

তুরস্কের রাজধানী আঙ্কারায় গত ১ অক্টোবর আত্মঘাতী বোমা হামলা চালায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। এই ঘটনার প্রতিক্রিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে পিকেকের স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে আঙ্কারা।

বুধবার (৫ অক্টোবর) ইরাকের কুর্দি এলাকায় আবারও হামলা চালিয়েছে তুরস্ক৷

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, বুধবার ইরাকে হামলা শুরুর আগে তুরস্কের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়েছে। সেখানে জানানো হয়, আঙ্কারার হামলাকারীরা সিরিয়া থেকে এসেছিলেন৷ সিরিয়ায় তারা প্রশিক্ষণও নিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন থেকে ইরাক ও সিরিয়ায় থাকা সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলোর অবকাঠামো আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য বৈধ টার্গেট। ওই এলাকাগুলো থেকে বেসামরিক নাগরিক ও তৃতীয় পক্ষকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।”

আঙ্কারায় হামলার পর থেকে পাগলা ঘোড়া হয়ে উঠেছে তুরস্ক। কয়েক ঘণ্টার ব্যবধানে তারা ইরাকে হামলা চালায়। নিজের দেশও অভিযান পরিচালনা করে। তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ৬৭ জন সন্দেহভাজন পিকেকে সদস্যকে আটক করা হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের হামলায় ইরাকের পাঁচ জেলায় “অনেক সন্ত্রাসীকে দমন” করা হয়েছে।

এদিকে উত্তেজনা বাড়ায় বৃহস্পতিবার তুরস্ক ও ইরাকের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে আঙ্কারায় বৈঠক হওয়ার কথা রয়েছে৷

সিরিয়া সংশ্লিষ্টতার দাবি প্রত্যাখ্যান

আঙ্কারার হামলাকারীরা সিরিয়া থেকে গেছেন তুরস্কের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন মার্কিন সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ’র কমান্ডার মাজলুম আবদি৷

তার দাবি, তুরস্ক তাদের (এসডিএফ) এলাকায় হামলা চালানো বৈধ অজুহাত খুঁজছে৷ ইতোমধ্যে তারা হামলা চালিয়েছে; ভবিষ্যতেও হামলা চালানোর পরিকল্পনা করছে তুরস্ক।

উল্লেখ্য, কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজিতে এসডিএফ’র প্রভাব আছে বলে আলোচনা রয়েছে৷ তুরস্ক মনে করে ওয়াইপিজি পিকেকেরে একটি শাখা। এখন এসডিএফ’র সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবণতির চেষ্টা চালাচ্ছে তুরস্ক৷ সুইডেনকে ন্যাটোভুক্ত করার শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে এসডিএফ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি তুলবে তুরস্ক। এমনটাই বলছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষকেরা।

   

About

Popular Links

x