শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কারাবন্দি ইরানি নারীবাদী মানবাধিকারী কর্মী নার্গেস মোহাম্মাদি।
শুক্রবার (৬ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি।
কমিটি বিবৃতিতে জানায়, ইরানে নারীদের দমন-পীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন নার্গেস মোহাম্মাদি। তার এই লড়াই মানবাধিকার এবং সার্বজনীন স্বাধীনতার পক্ষে।
মোহাম্মাদি ইরানের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মী। তিনি নারী অধিকার এবং মৃত্যুদণ্ডের সাজা বাতিলের পক্ষে কাজ করেছেন।
বিভিন্ন অভিযোগে ১২ বছর কারাদণ্ডে দণ্ডিত নার্গেস বর্তমানে তেহরানের এভিন কারাগারে বন্দি। তার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ।
২০০৩ সালে নোবেলজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস সেন্টারের ডেপুটি হেড নার্গেস। নোবেল পুরস্কারের ১২২ বছরের ইতিহাসে ১৯তম নারী হিসেবে এ সম্মান অর্জন করলেন তিনি।
নোবেল শান্তি পুরস্কারজয়ী হিসেবে শিরিন পাবেন ১১ মিলিয়ন সুইডিশ ক্রোন বা প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার।



