Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এসএসসি পাসেই পানি উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ২৮৪ জন

অনলাইনে আবেদন করতে হবে

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ এএম

জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। অফিস সহায়ক পদে ২৮৪ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। এছাড়া, নারী প্রার্থীদের আবেদনের জন্যও উৎসাহিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৮৪

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের বয়সসীমা

০১–০৮–২০২৫ তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের কেবল অনলাইনে আবেদন ফরম পূরণ ও দাখিল করতে হবে। পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ৫০/– (পঞ্চাশ) টাকা অনলাইনে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ

আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, বিকেল চারটা পর্যন্ত।

আবদনের বিস্তারিত এখানে দেখুন

   

About

Popular Links

x