বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক এশিয়া পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩১ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ
পদের নাম: ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্দিষ্ট নয় (যোগ্যতাসাপেক্ষ)
কাজের ধরন: ফুল টাইম (অফিসভিত্তিক)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনের স্নাতক ও স্নাতকোত্তর - উভয় পর্যায়েই সিজিপিএ ৪.০০-এর স্কেলে ন্যূনতম ২.৫০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। (ও এবং এ লেভেলের ক্ষেত্রে সমমানের ফল)।
আবেদনের বয়স
৩১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটারে (এমএস অফিস) দক্ষতার পাশাপাশি উৎপাদনশীলতা ও সৃজনশীল কাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলস ব্যবহারের ক্ষমতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
প্রধান দায়িত্বসমূহ
নির্বাচিত কর্মীদের ব্যাংকের শাখা বা কর্পোরেট অফিসের নির্ধারিত ডেস্ক থেকে গ্রাহকদের মানসম্মত সেবা প্রদান করতে হবে। এছাড়া ব্যাংকের ঋণ, আমানত ও অন্যান্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকিং নিয়মকানুন মেনে সময়মতো প্রতিবেদন তৈরি ও দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা কোনো হার্ড কপি (জীবনবৃত্তান্ত) ব্যাংকে জমা নেওয়া হবে না।
আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীরা ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।



