Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টানা দশমবারের মতো সিআইপি হলেন মহিউদ্দিন মোনেম

তিনি ২০১৩ সাল থেকে টানা আটবার সেরা করদাতার স্বীকৃতি ও পেয়েছেন

আপডেট : ২৬ জুন ২০২৩, ১১:৪১ এএম

২০২১ সালে দেশের বৃহৎ শিল্পে অবদানের জন্য সরকারের কাছ থেকে সিআইপি সম্মাননা পেয়েছেন দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এ এস এম মঈনউদ্দীন মোনেম। এ নিয়ে তিনি টানা দশমবারের মতো সিআইপি নির্বাচিত হলেন।

রবিবার (২৫ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার হাতে সিআইপি কার্ড তুলে দেন। 

এ এস এম মঈনউদ্দীন মোনেম বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য একাধিকবার রাষ্ট্রপ্রতি পুরুস্কার এবং পরপর আটবার জাতীয় রপ্তানি ট্রফিতে ভূষিত হয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে টানা আটবার সেরা করদাতার স্বীকৃতি ও পেয়েছেন। তিনি গতবছর শিল্প মন্ত্রণালয় কর্তৃক “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার" পান।

মঈনউদ্দীন মোনেম দেশে প্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি প্রাইভেট ইকোনমিক জোন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একাধারে বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের অনারারি কনস্যুলেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঈনউদ্দীন মোনেম বিশিষ্ট শিল্পপতি মরহুম আব্দুল মোনেমের ছোট ছেলে। দেশের অবকাঠামোগত উন্নয়নে আব্দুল মোনেম কন্সট্রাকশন লিমিটেড মেট্রোরেল প্রকল্প, কর্ণফুলী টানেল প্রকল্প, কালনা ব্রিজ, কালশী ফ্লাইওভার, সাসেক-১ ও ২ প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর টার্মাক প্রকল্প, জলসিঁডি আবাসন প্রকল্প, সিলেট ক্যান্টনমেন্ট প্রকল্পসহ আরও বিভিন্ন মেগা প্রকল্প নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

   

About

Popular Links

x