Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাণিজ্যে অবদানের জন্য সিআইপি হলেন এম এ রাজ্জাক খান রাজ

দেশের রপ্তানি এবং বাণিজ্য (ট্রেড) খাতে বিশেষ অবদানের জন্য এম এ রাজ্জাক খান রাজসহ ৪০ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি কার্ড দেওয়া হয়

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৮:৫৬ পিএম

বাণিজ্য খাতে অবদান এবং বাণিজ্য সংগঠনে নেতৃত্বর জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হয়েছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এবং দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ।

রবিবার (২৫ জুন) রাজধানীর সোনারগাঁও হোটেলে দেশের রপ্তানি এবং বাণিজ্য (ট্রেড) খাতে বিশেষ অবদান রাখার জন্য এম এ রাজ্জাক খান রাজসহ ৪০ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি (ট্রেড)-২০২১ কার্ড দেওয়া হয়। এছাড়াও ১৪০ জন ব্যবসায়ী বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (রপ্তানি)-২০২১ নির্বাচিত হয়েছেন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ব্যবসায়ীদের হাতে কার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান ও এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

২০১৯-২০২০ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য এবার সিআইপি কার্ড দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস কার্ড পেয়ে থাকেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে আসনের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পান। এছাড়াও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারেরও সুবিধা পাবেন। কার্ডটির মেয়াদ এক বছর।

এ বিষয়ে এম এ রাজ্জাক খান রাজ বলেন, “বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ। বাণিজ্যে (ট্রেড) আমার অবদানকে সিআইপি কার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়ার জন্য। এই সম্মান আমাকে বাংলাদেশের শিল্প ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের বাণিজ্য ও রপ্তানি প্রসারে আরও অনুপ্রেরণা যোগাবে।”

   

About

Popular Links

x