Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সন্তানের প্রথম টিকা নিয়ে উদ্বিগ্নতায় ভুগছেন?

এক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন কিছু কৌশল

আপডেট : ২০ জুন ২০২৩, ১২:৩৭ পিএম

সন্তানের প্রথম টিকা দেওয়া অনেক বাবা-মায়ের জন্য উদ্বেগের বিষয়। এর একটি বড় কারণ, কোনো বাবা-মা এমন কিছু করতে চান না, যাতে শিশু আঘাত পেতে পারে। টিকার জন্য তাদের শরীরে সূচবিদ্ধ করার বিষয়টি তাই বাবা-মায়ের জন্য অনেক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। বাবা মায়ের এই উদ্বেগ দূর করতে কিছু পরামর্শ দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

শিশুদের জন্য টিকার গুরুত্ব সম্পর্কে জানতে এবং বাবা-মায়েদের সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর উত্তর পেতে পেডিয়াট্রিক নার্স শ্যানন ম্যাকডোনাল্ডের সঙ্গে কথা বলেছে ইউনিসেফ।

টিকা দেওয়ার সময় আপনি যেভাবে শিশুকে শান্ত থাকতে সহায়তা করতে পারেন

এ বিষয়ে শ্যানন ম্যাকডোনাল্ড বলেন, “একজন নার্স হিসাবে আমি অনেক বাবা-মাকে দেখেছি যারা নিজেরাই এই ঘটনা নিয়ে এতটা উদ্বিগ্ন থাকেন যে, এক্ষেত্রে শিশুর শান্ত থাকার কোনো উপায় থাকে না। তাই এক্ষেত্রে শুধু বাবা-মাকে কয়েকবার দীর্ঘশ্বাস নিতে বলা এবং তাদের সঙ্গে শান্ত কণ্ঠে কথা বলা এই কাজের সবচেয়ে বড় অংশ, আর এটাই সত্যি।”

তার ভাষ্য, বাবা-মায়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজেদের শান্ত রাখা। কারণ বাবা-মা যদি উদ্বিগ্ন হন, তবে তা সন্তানের মাঝেও দেখা যায়।

এছাড়াও আপনি শিশুদের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করতে পারেন। যেমন, তাদের ব্যথা কমানোর জন্য টিকা দেওয়ার স্থানটি ক্রিম দিয়ে অবশ করা, টিকা দেওয়ার সময় শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো- এসব সত্যিই কার্যকর হতে পারে।

এরপরের কাজ হলো, মনোযোগ সরিয়ে নেওয়া; শিশুকে কেবল অন্য কিছু সম্পর্কে চিন্তা করতে, একটি বই বা পোস্টারের দিকে তাকাতে অথবা বুদবুদ ফোলাতে দেওয়া।

শিশুদের টিকা দেওয়া নিয়ে বাবা-মায়েদের আত্মবিশ্বাসী হওয়া জরুরি

শ্যানন ম্যাকডোনাল্ড বলেন, “আমি বুঝতে পারি যে, বাবা-মায়েরা টিকা সম্পর্কে অনেক ভীতিকর কথা শুনতে পান। আমি জানি, তারা ইন্টারনেটে বিভিন্ন জিনিস দেখেন এবং বন্ধুদের কাছ থেকে ভীতিকর গল্প শোনেন। আমি শুধু তাদের আশ্বস্ত করতে চাই যে, আমাদের কাছে যে বিপুল তথ্য-প্রমাণ রয়েছে তা দেখায় যে, টিকাগুলো নিরাপদ ও কার্যকর। আর এগুলোই এখন পর্যন্ত শিশুদের রোগ থেকে সুরক্ষা দেওয়ার সর্বোত্তম উপায়। তাই অভিভাবকদের আশ্বস্ত করা যেতে পারে যে, স্বাস্থ্যসেবা প্রদানকারী তাদের শিশুদের টিকা দেওয়ার সময় শিশুর জন্য সবচেয়ে যেটা ভালো ঠিক সে কাজটিই করছেন।”

টিকা যেভাবে কাজ করে

টিকাগুলো যা করে তা হলো, ভবিষ্যতে মুখোমুখি হতে যাওয়া জীবাণুর জন্য আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রস্তুত করা। এক্ষেত্রে ধারণাটি হলো- আপনার শরীরের রোগ প্রাতিরোধ ক্ষমতা জীবাণুকে সত্যিকারভাবে দুর্বল করে দেয় এবং ভবিষ্যতে আপনাকে সুরক্ষিত রাখে। 

শিশুকে টিকা দেওয়া এবং ভবিষ্যতে রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার মাধ্যমে তাদের শরীর জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকে। জীবাণুকে প্রভাব বিস্তার করতে দেওয়ার বদলে সেগুলোকে প্রতিরোধ করতে সক্ষম হয়।

শিশুদের অল্প বয়সেই টিকা নেওয়া যে কারণে গুরুত্বপূর্ণ

শিশুদের জন্য খুব অল্প বয়সে টিকা নেওয়া সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ তখনই তারা রোগে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আপনি যদি প্রথম দিকে টিকা প্রদান করেন, তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারপর যখন তারা সেই রোগের সম্মুখীন হয়, তখন তারা লড়াই করতে সক্ষম হয়।

আর যদি শিশুকে অল্প বয়সে টিকা দেওয়া না হয় অর্থাৎ তারা অরক্ষিত থাকে, তবে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে বেশি। এসব রোগে  ভোগার সম্ভাবনা শিশুদের অনেক বেশি  থাকে এবং এসবের বিরুদ্ধে লড়াই করা অনেক সময় তাদের জন্য কঠিন হয়। তাই এটি গুরুত্বপূর্ণ যেন তারা খুব অল্প বয়সেই টিকা পায়।

টিকা নিরাপদ কি-না

একটি টিকা তৈরির জন্য যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলো শিশুদের গ্রহণের জন্য নিরাপদ কি-না তা নিশ্চিত করতে সবগুলো উপাদানই সাবধানতার সঙ্গে পরীক্ষা করা হয়। বেশিরভাগ উপাদানই প্রাকৃতিকভাবে আপনার পরিবেশে তৈরি হয় এবং সেগুলোকে অতি অল্প পরিমাণে টিকায় ব্যবহার করা হয়। টিকাগুলো শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিচলিত করে না। কারণ একটি শিশু আগে থেকেই তার পরিবেশে থাকা অনেক জীবাণুর সংস্পর্শে আসে এবং শিশুরা দৈনিক যে পরিমাণ জীবাণুর সংস্পর্শে আসে, টিকাগুলো তার একটি ক্ষুদ্র অংশ মাত্র। তাই এগুলো শিশুদের জন্য ক্ষতিকারক নয়।

পার্শ্বপ্রতিক্রিয়া 

টিকা দেওয়ার পর কোনো শিশুর মধ্যে সাধারণত খুব সামান্যই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। এসব পার্শ্বপ্রতিক্রিয়া হলো, সামান্য জ্বর বা যে স্থানে টিকা দেওয়া হয়েছে তার চারপাশে লালচে বা ব্যথা হওয়া। আর এগুলো এমন বিষয় যা আপনি ঘরে বসেই সামাল দিতে পারেন।

এই ধরনের হালকা পার্শ্বপ্রতিক্রিয়া ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যায় বা নিজে থেকেই চলে যায়। এগুলো দীর্ঘমেয়াদি কোনো সমস্যা সৃষ্টি করে না।

টিকার সূচি মেনে চলা গুরুত্বপূর্ণ

টিকার সূচি মেনে চলা গুরুত্বপূর্ণ। কারণ এই সূচিগুলো তৈরি করেছেন বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা, যারা একটি টিকা গ্রহণের সর্বোত্তম সময় এবং শিশুরা কোন কোন রোগের ক্ষেত্রে অরক্ষিত থাকে তা খুঁজে বের করেছেন।

   

About

Popular Links

x