Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

আখের রস পানের উপকারিতা

আখের রস লিভারের জন্য অত্যন্ত উপকারী। এটি লিভার সুস্থ রাখে এবং লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৫:২৮ পিএম

প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। গ্রীষ্মের তপ্ত রোদে আখের রসে চুমুক দিলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। এটা শুধু আপনার তৃষ্ণাই নিবারণ করবে না, ক্লান্তিও দূর করবে। এছাড়া আখের রসে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, উপকারী অ্যামাইনো অ্যাসিড, জিঙ্ক, থিয়ামিন এবং রাইবোফ্লেবিন। যা শরীরে প্রবেশ করার পর স্ট্রেসের কারণে শরীরের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা তো থাকেই না। একই সঙ্গে আরও বেশকিছু উপকার পাওয়া যায়।

আখের রস পানের উপকারিতাগুলো হলো-

- আখের রস লিভারের জন্য অত্যন্ত উপকারী। এটি লিভার সুস্থ রাখে এবং লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে।

-আখের রসে থাকা পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর হজমে সহায়ক একাধিক পাচক রসের ক্ষরণ বেড়ে যায়। যে কারণে হজম ক্ষমতার উন্নতি ঘটতে সময় লাগে না।

- আখের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা ওজন কমাতে সাহায্য করে। এটি শরীরের বিপজ্জনক কোলেস্টেরলের মাত্রা কমায়, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট ভালো রাখে।

- ত্বক ও চুল ভালো রাখার ক্ষেত্রেও উপকারী আখের রস। এতে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড ত্বক ভালো রাখার জন্য সহযোগিতা করে। এ ছাড়া ব্রণের সমস্যা দূরীকরণেও সহায়ক আখের রস। আবার মাথার খুশকির সমস্যা কমাতেও উপকারে আসে বলে মত বিশেষজ্ঞদের। 

- আখের রসে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড স্কিন সেলের উৎপাদন বাড়াতে ব্রণের প্রকাপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে ব্রণের দাগ কমাতেও সাহায্য করে থাকে। এ ক্ষেত্রে পরিমাণমতো আখের রস নিয়ে মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্ট ভালো করে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ভেজা তোয়ালের সাহায্যে ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে হবে।

- এই গরমে পানিশূন্যতা খুব স্বাভাবিক একটি সমস্যা। পানিশূন্যতার কারণে শরীরে নানা রোগ হয়ে থাকে। ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এই আখের রস ইলেক্টালাইট ও পানির শূন্যতা দূর করতে বিশেষভাবে কার্যকরী।


   

About

Popular Links

x