Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্ব গাধা দিবস আজ

গাধার চামড়ার মধ্যে থাকা বিশেষ ধরনের আঠা জিলাটিন চীনে ইজিয়াও নামের প্রচলিত ওষুধের প্রধান কাঁচামাল। এ ওষুধ অ্যাজমা থেকে ইনসোমনিয়ার মতো নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়

আপডেট : ০৮ মে ২০২৩, ১২:১৫ পিএম

বোঝা টানা প্রাণীর মধ্যে গাধার নাম প্রথমেই আমাদের চোখে ভাসে। তবে গাধা শুধু ভারই বহন করে না এই প্রাণীটি ওষুধ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল উৎপাদকও। গাধার চামড়ার মধ্যে থাকা বিশেষ ধরনের আঠা জিলাটিন চীনে ইজিয়াও নামের প্রচলিত ওষুধের প্রধান কাঁচামাল। এ ওষুধ অ্যাজমা থেকে ইনসোমনিয়ার মতো নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

যাইহোক, গাধা নিয়ে এতো কথা বলার অর্থ হলো- প্রাণীটিকে শুধু অবহেলাই করবেন না, অবজ্ঞা করবেন না ভালোও বাসবেন। আজ ৮ মে গাধা দিবস। এই প্রাণীটিকে ভালোবাসার দিন।

সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, বিশ্ব গাধা দিবসের প্রচলন করেছিলেন আর্ক রাজিক। তিনি একজন বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণী নিয়ে কাজ করেন। তিনি বুঝতে পেরেছিলেন গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ স্বীকৃতি পাচ্ছে না। এ জন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধা বিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।

আর্ক রাজিকের প্রচেষ্টায় ২০১৮ সালে প্রথম বিশ্ব গাধা দিবস উদযাপন করা হয়। তখন থেকে প্রতি বছর ৮ মে গাধা দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো গাধাকে নিয়ে তথ্য ছড়িয়ে দেওয়া এবং প্রাণীটি কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে তা তুলে ধরা।

গাধার সংখ্যার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে চীন। এরপরও দেশটি গাধা আমদানি করে। সংখ্যার দিক থেকে পাকিস্তান বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।

চীনে গাধার চাহিদা এতই বেশি যে বিজ্ঞানীদের আশঙ্কা, একসময় চীন থেকে গাধা বিলুপ্ত হয়ে যেতে পারে। এমনকি দেশটির কারণে সারা বিশ্বের গাধার সংখ্যাও কমে যেতে পারে বলেও শঙ্কা রয়েছে।


   

About

Popular Links

x