উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে বেশ পছন্দের গন্তব্য নেদারল্যান্ডস। ইউরোপের দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের নানা ধরনের সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার জন্য বৃত্তি আছে। তার মধ্যে একটি হলো- ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির বৃত্তি। এই বৃত্তির আওতায় স্কলারশিপে টিউশন ফি ফ্রি, আবাসন ভাতা, উপবৃত্তি, ভিসার খরচসহ আরও অনেক সুবিধা মেলে।
ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তারা ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। ২০২৪ সালের জন্য ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন শুরু হয়েছে।
বৃত্তির মেয়াদ
এক বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য ১৩ মাসের বৃত্তি
দুই বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য ২৫ মাসের বৃত্তি
ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের জন্য ৩৬ মাসের বৃত্তি
ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য চারটি বৃত্তি দেওয়া হয়। এগুলো হলো-
- ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ
- ইউএম ব্রাইটল্যান্ডস ট্যালেন্ট স্কলারশিপ
- ইউএম একাডেমিক অ্যাচিভমেন্ট স্কলারশিপ
- ইউএম গ্লোবাল স্টাডিজ স্কলারশিপ।
আবেদনের যোগ্যতা
ইউরোপীয় ইউনিয়নের দেশের বাইরের দেশের নাগরিক হতে হবে;
দ্বৈত জাতীয়তা বা নাগরিকত্ব থাকা যাবে না;
অবশ্যই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে হবে;
ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে;
আবেদনকারী শিক্ষার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
আবেদনের শেষ তারিখ
ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ: ১ ফেব্রুয়ারি ২০২৪
ইউএম ব্রাইটল্যান্ডস ট্যালেন্ট স্কলারশিপ: ১ ফেব্রুয়ারি ২০২৪
ইউএম একাডেমিক অ্যাচিভমেন্ট স্কলারশিপ: ১ মে ২০২৪
ইউএম গ্লোবাল স্টাডিজ স্কলারশিপ: ১ ফেব্রুয়ারি ২০২৪
প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনকারীর জীবনবৃত্তান্ত
- মোটিভেশনাল পত্র
- একাডেমিক ভালো ফলাফলের প্রমাণ হিসেবে নম্বরপত্র বা সার্টিফিকেট
- আর্থিক প্রয়োজনের ব্যক্তিগত বিবৃতিরেফারেন্স চিঠি
ইউনিভার্সিটি অব ম্যাস্ট্রিচ ২০২৪ সালের এপ্রিলে প্রার্থীদের তাদের আবেদনের অবস্থা সম্পর্কে জানাবে। প্রাক্-একাডেমিক প্রশিক্ষণ ২০২৪-এর আগস্ট মাসে শুরু হবে।



