Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জিমে যাননি-ডায়েটও করেননি, তারপরও ২৩ কেজি কমালেন যেভাবে

১০ মাসে এই ওজন কমিয়েছেন তিনি

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৬:৪০ পিএম

শরীরের বাড়তি ওজন কমানো সহজ কথা নয়। দীর্ঘদিন পরিশ্রম করেও অনেকেই তাতে সফল হতে পারেন না। সেখানে জিম না গিয়ে, ডায়েট না করেই ২৩ কেজি ওজন কমালেন ভারতের গুজরাটের এক বাসিন্দা।

রাজ্যের ভাবনগরের বাসিন্দা নীরজ পেশায় ব্যবসায়ী। তিনি ১০ মাসে এই ওজন কমিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো হইচই পড়ে গেছে। কীভাবে নীরজ ওজন কমালেন সেটি জানতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই।
তবে সেই কৌতূহলের অবসান ঘটিয়েছেন নীরজের ফিটনেস প্রশিক্ষক সতেজ গোহেল। তিনি জানিয়েছেন, ঘরোয়া খাবার খেয়ে আর বাড়িতে ব্যায়াম করেই এই অসাধ্য সাধন করেছেন নীরজ।

ওজন ঝরাতে জিম, ডায়েটের ওপরই ভরসা রাখেন বেশিরভাগ মানুষ। মেনে চলেন নানা নিয়মকানুন। সেখানে নিরোজ কেন ভিন্নপথে হাঁটলেন? 
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জিম কিংবা ডায়েটের প্রতি প্রথম থেকেই অনীহা নীরজের। তাই জিমে ভর্তি হননি। বাড়িতেই শরীরচর্চা শুরু করেন। তবে এক্ষেত্রে ধারাবাহিক ছিলেন তিনি। প্রতিদিন দু’বেলা নিয়ম করে কয়েক কেজির ডাম্বেল তুলতেন। এছাড়া ঘরেই করা যায় এমন শরীরচর্চা নিয়মিত করতেন। 

খাওয়াদাওয়া নিয়েও কঠোর নিয়ম মানতেন, এমন নয়। আমিষ খেতেন না। শরীরে পর্যাপ্ত প্রোটিনের জন্য পনির, সয়াবিন, ডাল বেশি করে খেতেন। 
ওজন কমানোর চেষ্টা শুরু করার আগে নীরজের ওজন ছিল ৯১ কেজি। ১০ মাসের মধ্যে ২৩ কেজি ওজন কমিয়ে ফেলেছেন নীরজ। তার ওজন এখন ৬৮ কেজি।

   

About

Popular Links

x