Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতীয় দূতাবাস ঘেরাও করতে যাচ্ছে জাগপা, যান চলাচলে ধীরগতি

যানজট সৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথা তুলে আগাম দুঃখও প্রকাশ করে দলটি

 

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০১:২৯ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে পল্টন থেকে রামপুরা-বাড্ডা সড়ক হয়ে ভারতীয় অভিমুখে রওনা করেন দলটির নেতাকর্মীরা।

এতে রামপুরা, বাড্ডা, নতুন বাজার এলাকায় যানবাহন চলাচল ব্যহত হচ্ছে।

এর আগে, পল্টনে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘‘ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ধরে আশ্রয় দিচ্ছে। তাই আমরা  ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাব।"

তিনি আরও বলেন, “আমাদের দাবি হচ্ছে, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। আমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।”

 দূতাবাস ঘেরাও কর্মসূচির কারণে গুলশান এলাকায় যানজট সৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথা তুলে আগাম দুঃখও প্রকাশ করেন তিনি।

   

About

Popular Links

x