Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি

বিক্ষোভ ও মব সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম

বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির আস্ফালন ও তার সেগুনবাগিচাস্থ বাড়ির সামনে অবরোধ বিক্ষোভ ও মব সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বিবৃতিতে বলা হয়, “অ্যাডভোকেট ফজলুর রহমান এই দেশের একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারার মানুষ, গত এক বছরে দেশ শাসনে বর্তমান সরকার ও তার সহযোগীদের বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি টকশোতে তার মতামত প্রকাশ করে আসছেন। তার কথা কারও পছন্দ না হলে তিনিও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করতে পারেন, কিন্তু হত্যার হুমকি দিয়ে, বাড়িঘর ঘেরাও করে কতিপয় ভূঁইফোড় সংগঠন যেভাবে ব্যক্তি ফজলুর রহমানের ওপর আক্রমণ পরিচালনা করছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বিবৃতিতে ফজলুর রহমানের জীবনের নিরাপত্তাসহ তার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবি জানানো হয় এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা রক্ষায় সব মুক্তিযুদ্ধের শক্তির ঐক্যবদ্ধতা কামনা করা হয়।

   

About

Popular Links

x